প্রবাস

বাংলাদেশের রাজুব ভৌমিক নিউ ইয়র্ক পুলিশের সম্মানজনক পদে

বৃহস্পতিবার নিউ ইয়র্ক স্থানীয় সময় সকালে বাংলাদেশি-আমেরিকান কবি ও লেখক রাজুব ভৌমিক যুক্তরাষ্ট্রে নিউইয়র্কে পুলিশ অফিসার থেকে সার্জেন্ট পদে শপথ গ্রহণ করেন।

কুইন্সের পুলিশ একাডেমিতে পুলিশ কমিশনার ডেরমট শে এর উপস্থিতিতে তাঁর এই পদোন্নতি দেয়া হয়। মহামারী করোনার কারণে পদোন্নতির শপথ অনুষ্ঠানটি সংক্ষিপ্ত ও সীমাবদ্ধ আকারে অনুষ্ঠিত হয়।

সার্জেন্টের পর নিউ ইয়র্ক পুলিশের পরের ধাপের পদবি লেফটেনেন্ট, যা সিভিল সার্ভিস পরীক্ষার মাধ্যমে নিয়ন্ত্রিত হয়। এর আগে রাজুব ভৌমিক পুলিশ অফিসার হিসেবে নিউইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্ট ( এন ওয়াই পি ডি)-তে একজন কাউন্টার টেরোরিজম অফিসার হিসেবে আট বছর ধরে কর্মরত ছিলেন। কবি ও লেখক, অধ্যাপক ড. রাজুব ভৌমিকের জন্ম বাংলাদেশের নোয়াখালী জেলাতে। বর্তমানে তিনি নিউইয়র্কে বসবাস করছেন।

উল্লেখ্য, ২০০৫ সালে রাজুব ভৌমিক পরিবারের সাথে আমেরিকায় পাড়ি দেন। গত ছয় বছর ধরে তিনি জন জে কলেজ, সিটি ইউনিভার্সিটি নিউ ইয়র্কে তিনি অপরাধবিদ্যা, আইন ও বিচার বিভাগে অধ্যাপনা করছেন। এছাড়া তিনি হস্ট‌স কলেজ, সিটি ইউনিভার্সিটি নিউ ইয়র্কে মনতাত্ত্বিক বিভাগে অধ্যাপনা করছেন।

ড. রাজুব ভৌমিকের বিভিন্ন ভাষায় প্রকাশিত গ্রন্থের সংখ্যা পঁচিশটিরও বেশি। সিটি ইউনিভার্সিটি অব নিউ ইয়র্কে তার প্রকাশিত তিনটি পাঠ্যপুস্তক নিয়মিত পড়ানো হয়।❐

সময় নিউজ

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension