
মোর্শেদা মৌ
সত্য! খুলে ফেলো এবার তোমার অবগুণ্ঠন
আর কতকাল লজ্জায় মুখ লুকিয়ে রাখবে?
মিথ্যে সবকিছু গ্রাস করে নিচ্ছে আজকাল
তোমার অস্তিত্ব বড়ই টালমাটাল অবস্থায়।
কোথাও নেই তোমার ছিটেফোঁটা কর্তৃত্ব
তবে কি নিঃশব্দে নিখোঁজ হলে তুমি?
বিবেক! কোথায় তুমি?
অপহৃত হলে, নাকি হারিয়ে গেলে?
কতবার তোমার দরজায় কড়া নাড়লাম –
প্রতিবারই দরজা খুলে দাঁড়ালো কপটতা,
আমরা বড্ড অসহায় নিষ্ঠুরতার শিকার
কে নিবে আমাদের এই কষ্টের দায়?



