
কোমল দাস
পরাজয় মেনেই নিয়েছিলাম জীবন যুদ্ধে…
দুর্ভাগ্য ! সে তো নিয়তি তোমার আপন খেয়ালে—
তুমি কি ভাবো পরাজিতের পরিণতি ঘটে যাওয়া আগে?
নয়নের জল শুকিয়েছে বিদগ্ধ অনলের প্রতাপে,
অতৃপ্ত ইচ্ছেরাও পুড়ে বেশ প্রগাঢ় হয়েছে প্রকট দহনে।
তাতে কিইবা আসে যায় তোমার কিংবা তোমার বসন্তের?
হতভাগ্য শ্রেনি শুধুই হেরে যায়,হেরেও যাবে জগতের নিয়মে।
বিনা দোষেও বহুবার শাস্তি দিয়েছ দোটানা অজুহাতে,
আর বারবার হয়েছি পরাজিত দুঃসহ যন্ত্রণাতে।
সুখের অনুভূতির রেশ মন অজান্তেই ভুলে গিয়েছিলাম একেবারেই,
সেই দুঃসহ ব্যথায় হৃদয়ে রক্তক্ষরিত হয় নিমিষেয়।
দূর্ভাগ্যের রেশ কাটাতেই অতিষ্ঠ হৃদয় চাই জীবনাবসান,
পরীক্ষিত অভাগা জীবনের ইতিবৃত্তে আজ বড়ই দিশেহারা!
হে নিয়তি এমন নির্দয় পরিণতির করো অবসান।



