
সাইদুল ইসলাম সাইদ
আমরা তরুণ আমরা অরুণ দল বেঁধে যাই ফুল তুলি
মন ভরে যায় খুশিতে আজ আমরা হলাম ফুল কলি।
ফুলের গন্ধে মন আনন্দে ফুল ঝরে সব ঝুরঝুরি
পাল্লা দিয়ে কুড়াই আমরা ভরছে দেখি কার ঝুড়ি।
আমরা হলাম আগামীর দিন এই সমাজের ফুল পরী
স্বপ্ন দেখে বাবা মায়ে সংসারের ঐ হাল ধরি।
তাদের জন্য বেঁচে থাকা কল্পনাতে লাখপতি
স্বপ্নগুলো লালন করি যাক না ঝরে হোক ক্ষতি।
মনের ভেতর চির ফাগুন আমরা ফুটি সকাল রাত
স্রষ্টার হয়ে উঠি আমরা নেই এখানে কারো হাত।
শ্যামল কেতন সবুজ শাখায় আমরা হলাম নবীন ঝাঁক
আর্শীবাদের দুয়ার খোলা প্রবীণরা সব ঘুমিয়ে থাক।
আমরা নবীন স্বপ্ন বুনি গড়ব সোনার বাংলাদেশ
গরীবদুখী থাকব মিলে বিশ্ববাসী বলবে বেশ!
তাইত আমরা ঐক্য দিয়ে লড়ব সকল খারাপ কাজ
নিত্যদিনই থাকব সদা ভীতু নয় আর হয়ে লাজ!
আমরা তো ভাই বছরের ফুল সারা বছর ফোটে যাই
পরিবারের সুখের আমোদ সব সময়ে হয়ে যাই
যাদের চোখে পানি ঝরে কান্না করে কাটায় দিন
তাদের মনে সুখের বন্যা হাসি হয়ে বাজাই বীণ।



