
শারমিন নাহার ঝর্ণা
নিজ স্বার্থ বিলিয়ে দিলে
সবাই আপন হয়,
স্বার্থ ছাড়া এই জগতে
কেউ তো আপন নয়।
স্বার্থ পেলে সবাই তারে
ভালোবাসা দেয়,
শূণ্য পকেট দেখলে হঠাৎ
মুখ ফিরিয়ে নেয়।
স্বার্থ দিলে সবার মুখে
মিষ্টি কথা ঢেউ,
নিঃস্ব হলে তোমার পাশে
রবে না তো কেউ।



