যুক্তরাষ্ট্র

আলাবামার নাইটক্লাবে বন্দুকধারীর গুলি, নিহত ২

যুক্তরাষ্ট্রের আলাবামার সিটির একটি নাইটক্লাবে বন্দুকধারীর গুলিতে দুজন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।

স্থানীয় সময় সোমবার দিবাগত রাত সোয় ২টার দিকে ওই নাইটক্লাবে গোলাগুলিতে হতাহতের এ ঘটনা ঘটে। খবর সিএনএনের।

প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার রাত সোয়া ২টার দিকে শহরের একটি নাইট ক্লাবে গুলি চালানোর খবর পেয়ে ঘটনাস্থলে যায় আলবামার পুলিশ। সেখানে পৌঁছানোর পর অফিসাররা পাঁচজন প্রাপ্তবয়স্ক ব্যক্তিকে হতাহত অবস্থায় দেখতে পায়।

পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলেই দুজনকে মৃত ঘোষণা করা হয়েছে। এছাড়াও তিনজন আহত হয়েছেন।

পুলিশ এই গুলির ঘটনার তদন্ত করছে এবং কারও কাছে তথ্য থাকলে কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে বলেছে।

পুলিশ আরও জানায়, ঘটনাস্থল থেকে বন্দুকধারী পালিয়েছেন।

সংবাদমাধ্যম বলছে, যুক্তরাষ্ট্রে বন্দুক হামলা নিয়মিত ঘটনায় পরিণত হয়েছে। ২০২৩ সালে এখন পর্যন্ত প্রায় ২০০ জনের বেশি মানুষ দেশটিতে বন্দুক হামলায় প্রাণ হারিয়েছেন। এমনকি দেশটিতে জনসংখ্যার চেয়েও আগ্নেয়াস্ত্রের সংখ্যা বেশি।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension