
প্রধান খবরযুক্তরাষ্ট্র
ইউক্রেনের জন্য ৪৫ বিলিয়ন ডলার অনুমোদন ওয়াশিংটনের
ইউক্রেনে সহায়তা ও নির্বাচনী আইন সংস্কারের অংশ হিসেবে নতুন করে ৪৫ বিলিয়ন ডলারের সহায়তা প্যাকেজ অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্রের আইনপ্রণেতারা।
শুক্রবার এটি অনুমোদন দেয়া হয়। এর প্রতিক্রিয়ায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এক টুইট বার্তায় মার্কিন কংগ্রেসের সদস্যদের ধন্যবাদ জানিয়ে বলেন, এ অনুমোদন খুবই গুরুত্বপূর্ণ।
চলমান যুদ্ধের মধ্যেই যুক্তরাষ্ট্র সফর শেষ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট। সেখানে তিনি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বৈঠকেও অংশ নিয়েছেন।
এ সময় জো বাইডেন জেলেনস্কিকে জানান, রাশিয়ার সঙ্গে যুদ্ধে যতদিন প্রয়োজন যুক্তরাষ্ট্র ততদিন ইউক্রেনের সঙ্গে রয়েছে।
এনডিটিভি



