যুক্তরাষ্ট্র

ইউক্রেনের শিশুদের ফেরত আনার দাবি মেলানিয়ার

ইউক্রেনের শিশুদের ফেরত আনার দাবি করেছেন মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। বলেছেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ব্যাক চ্যানেল স্থাপনের মাধ্যমে তিনি ইউক্রেনের শিশুদের মুক্তি নিশ্চিত করেছেন। এ খবর দিয়েছে অনলাইন এনডিটিভি। এতে বলা হয়েছে, হোয়াইট হাউসে পুতিনের সঙ্গে ডনাল্ড ট্রাম্পের একটি শীর্ষ সম্মেলনের পর পর্দার আড়ালে কূটনীতির কথা প্রকাশ করেন।

মেলানিয়া বলেন, ২০২২ সালে ইউক্রেন থেকে বাস্তুচ্যুত হওয়া ৮ শিশু তার কারণে ইউক্রেনে ফিরতে পেরেছে। বলেন, তিনি ট্রাম্পের মাধ্যমে পুতিনের কাছে একটি চিঠি দেন। তবে যুদ্ধ বন্ধের বিষয়ে কোনো অগ্রগতি ছাড়াই তাদের মধ্যে একটি বৈঠক শেষ হয়। বলেন, গত আগস্টে প্রেসিডেন্ট পুতিন আমার চিঠি পাওয়ার পর থেকে অনেক কিছু উন্মুক্ত হয়েছে। এরপর তিনি লিখিতভাবে সরাসরি আমার সঙ্গে যোগাযোগের ইচ্ছা প্রকাশ করেন এবং রাশিয়ায় বসবাসকারী ইউক্রেনীয় শিশুদের বিষয়ে বিস্তারিত তথ্য দেন। বলেন, এরপর থেকে পুতিন ও আমার মধ্যে যোগাযোগের একটি উন্মুক্ত মাধ্যম রয়েছে।

মেলানিয়া বলেন, উভয় পক্ষই কয়েক দফা ব্যাক চ্যানেল মিটিং ও কল করেছে। বলেন, ইউক্রেনীয় শিশুদের ফিরে আসা নিশ্চিতে আমার প্রতিনিধি সরাসরি পুতিনের সঙ্গে কাজ করেছেন। ২৪ ঘণ্টার মধ্যেই ৮ শিশু তাদের পরিবারের সঙ্গে মিলিত হয়েছে। এর মধ্যে সাতজন রাশিয়া থেকে ইউক্রেনে ফিরেছে এবং এক শিশু ইউক্রেন থেকে রাশিয়াতে ফিরে গেছে। কিয়েভ মস্কোর বিরুদ্ধে ইউক্রেনের পূর্ব ও দক্ষিণ অংশ থেকে ২০ হাজার শিশুকে অপহরণের অভিযোগ করেছে। অপহৃত শিশুদের বিষয়টিকে ইউক্রেন কূটনৈতিক অগ্রাধিকার দিয়েছে। আন্তর্জাতিক অপরাধ আদালত অবশ্য এ নিয়ে পুতিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension