এইচ-১ ভিসা স্থগিত করলেন ট্রাম্প
যুক্তরাষ্ট্র সরকার চলতি বছরের জুনে এইচ-১বি ভিসা স্থগিতের ঘোষণা দিয়েছিল।
গত সোমবার এ ভিসা স্থগিতের নির্বাহী আদেশে স্বাক্ষর করেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
এ আদেশের ফলে এখন থেকে দেশটির ফেডারেল এজেন্সিগুলো বিদেশি কর্মী চুক্তির ভিত্তিতে নিয়োগ দিতে পারবে না।
যুক্তরাষ্ট্রের নির্বাচনী এ বছরে যুক্তরাষ্ট্রের কর্মীদের রক্ষায় গত ২৩ জুন বিদেশিদের অন্যান্য ভিসার পাশাপাশি এইচ-১বি ভিসা স্থগিতের ঘোষণা দেয় ট্রাম্প প্রশাসন।
করোনাভাইরাস মহামারীতে বিপর্যস্ত দেশটিতে বেকারত্ব বাড়তে থাকায় প্রশাসন নতুন এ পদক্ষেপ নেয়।
তবে ট্রাম্পের এ সিদ্ধান্তের ফলে দেশটিতে তথ্যপ্রযুক্তি কোম্পানিসহ বিভিন্ন খাতের প্রায় পাঁচ লাখের বেশি বিভিন্ন দেশের মানুষ, যারা আমেরিকায় চাকরি করেন তারা বিপদে পড়েছেন।
সাধারণত আমেরিকার তথ্যপ্রযুক্তি কোম্পানিতে কর্মীরা এইচ-১বি ভিসা ব্যবহার করে থাকেন।
দেশটির এসব সংস্থায় কর্মরত তথ্যপ্রযুক্তি কর্মীদের বেশিরভাগই ভারত এবং চীনের নাগরিক।❑



