
মোর্শেদা মৌ
মাটির গহ্বরও আজ অসহায়
আমার একাকীত্বের কাছে,
প্রতিটি নিঃশ্বাস ধারালো ছুরির মতন
সঙ্গী বলতে অভিশপ্ত স্মৃতিগুলো
আর তীক্ষ্ণ কাঁটার সাথে রোমন্থন,
চোখে অশ্রু নয়, শুধু দুঃসহ হোমানল
যা নিমিষেই ঝলসে দেয় অন্তঃস্থল।
প্রতিমুহূর্তের নীরবতা মৃত্যুর প্রহরে
জমাটবদ্ধ কালো রক্ত শিরা-উপশিরায়,
নিভৃত বনের কোমল সবুজ বনানীরা;
যেন ফিসফিস করে বলে—
তোমার ব্যথায় পুড়ছি আমি
দেখো এই বুকটা চিরে
কেন বোঝ না যন্ত্রণার মাঝেও
জীবন পথের নীড়ে।



