
যুক্তরাষ্ট্র
ওবামাকে ষাটোর্ধ্ব ক্লাবে স্বাগত জানালেন বাইডেন
আগামী বুধবার ৬০ বছরে পা দিচ্ছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।
এ জন্য তাকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন বর্তমান প্রেসিডেন্ট ডো বাইডেন। খবর স্পুটনিকের।
জন্মদিনের শুভেচ্ছা জানালেও বারাক ওবামার জমকালো পার্টিতে অংশ নিতে পারছেন না বলে আগভাগেই জানিয়ে দিয়েছেন বাইডেন।
কারণ এ সময় তিনি নিজ শহর দেলাওয়ারে রেহোবথ সমুদ্রসৈকতে ছুটি কাটাবেন বলে পরিকল্পনা করেছেন।
বাইডেন না থাকলেও ওবামার জন্মদিনের পার্টিতে মডেল, অভিনেত্রী, সাবেক প্রেসিডেন্ট ও কূটনীতিকসহ ৪৭৫ অতিথি উপস্থিত হতে পারেন।
আগত অতিথিদের খাবার পরিবেশন করতেই নিয়োগ করা হয়েছে দুই শতাধিক কর্মী।
করোনার বিধিনিষেধের মধ্যে এই বিশাল আয়োজন নিয়ে এরই মধ্যে সমালোচনা শুরু হয়ে গেছে।



