আন্তর্জাতিক

নাইজেরিয়ায় বন্দুকধারীদের গুলিতে নিহত ২৯

নাইজেরিয়ার আদামাওয়া রাজ্যে বন্দুকধারীরা একটি জনপদে হামলা চালিয়ে অন্তত ২৯ জনকে হত্যা করেছে। দেশটি সোমবার এ কথা জানিয়েছে।

স্থানীয় কর্মকর্তা ও সম্প্রদায়ের নেতাদের মতে, হামলাকারীরা রবিবার গভীর রাতে জনপদটিতে হামলা চালায় এবং কয়েক ঘণ্টা ধরে এলোপাতাড়ি গুলি চালায়। গুলিতে বহু বাসিন্দারা নিহত এবং সম্পত্তির ব্যাপক ক্ষতি হয়।

গম্বি স্থানীয় সরকার এলাকার গুয়াকু জনপদ পরিদর্শনের সময় রাজ্যপাল আহমাদু উমারু ফিনতিরি এই মৃত্যুর সংখ্যা নিশ্চিত করেন। সেখানে তিনি শোকাহত পরিবারগুলোর প্রতি সমবেদনা জানান এবং ঘটনাটিকে মর্মান্তিক ও অগ্রহণযোগ্য বলে বর্ণনা করেন।

তিনি জানান, রাজ্য সরকার আরো হামলা প্রতিরোধ এবং পরিস্থিতি স্বাভাবিক করতে নিরাপত্তা সংস্থাগুলোর সঙ্গে কাজ করছে। এই হামলার উদ্দেশ্য এখনো অজানা।

তবে নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলের আদামাওয়া রাজ্যটি সাম্প্রতিক বছরগুলোতে অপরাধী চক্রসহ বোকো হারাম সশস্ত্র বাহিনীর বারবার হামলার শিকার হয়েছে। ফলে এ অঞ্চলের গ্রামীণ সম্প্রদায়গুলোতে নিরাপত্তাহীনতা বেড়ে গেছে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension