যুক্তরাষ্ট্র

ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসির একটি হোটেলে নৈশ ভোজের সময় গুলির ঘটনার পর নিরাপত্তা বাহিনীর দ্রুত পদক্ষেপের প্রশংসা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ট্রুথ সোশ্যালে এক পোস্টে ট্রাম্প বলেন, ‘সিক্রেট সার্ভিস ও আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী দারুণ কাজ করেছে এবং খুব দ্রুত ও সাহসিকতার সঙ্গে পরিস্থিতি মোকাবেলা করেছে।’ তিনি জানান, এ ঘটনায় সন্দেহভাজন হামলাকারীকে ইতিমধ্যে আটক করা হয়েছে।

ট্রাম্প আরো উল্লেখ করেন, তিনি অনুষ্ঠান চালিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন।

তবে চূড়ান্ত সিদ্ধান্ত আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর ওপরই ছেড়ে দিয়েছেন বলেও জানান তিনি।
তিনি বলেন, খুব শিগগিরই এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। তবে যা-ই সিদ্ধান্ত হোক না কেন, এ রাতের আয়োজন পরিকল্পনা অনুযায়ী হবে না এবং ভবিষ্যতে অনুষ্ঠানটি আবার আয়োজন করতে হতে পারে।

স্থানীয় সময় গতকাল শনিবার ওয়াশিংটনের হিলটন হোটেলে বিভিন্ন সংবাদমাধ্যমের হোয়াইট হাউস সংবাদদাতাদের সঙ্গে নৈশ ভোজে অংশ নিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প।

এ সময় এক বন্দুকধারীর হামলার ঘটনা ঘটে। ঘটনার পরপরই সিক্রেট সার্ভিসের সদস্যরা নৈশ ভোজের স্থানে অবস্থান নেন এবং দ্রুত নিরাপত্তাব্যবস্থা জোরদার করেন। পরে তারা ট্রাম্প ও মেলানিয়া ট্রাম্পকে দ্রুত সেখান থেকে সরিয়ে নেন।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension