কবিতাসাহিত্য

ওরা ছয় জন

তাহমিদ হাসান


ওরা ছয় জন;
ষড়যন্ত্রের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রের
অভিযোগ আনা হয়েছে তাহাদের বিরুদ্ধে।
অভিযোগ প্রমাণিত হলে
হাজার বছরের জেল-জরিমানা
হতে পারে তাহাদের;
অথচ চেহারায় কোনো আতংকের ছাপ নেই,
আর একজনের মুখে ছিল মুচকি হাসি।

শৃঙ্খলিত হাত,
তবুও দুলছিল ঘড়ির ছন্দময়
পেন্ডুলামের মতো;
তারা হেঁটে যাচ্ছিল বাতাসের বিরুদ্ধে,
সময়ের বিরুদ্ধে,
সমুদ্রের অবিরাম সুন্দর স্রোতের মতো।

তারা হেঁটে যাচ্ছিল বদ্ধভূমির দিকে;
মৃত্যুর মুখোমুখি দাঁড়াবে বলে;
অথচ তাহাদের চেহারায়
আতংকের ছাপ নেই;
নেই শৃঙ্খল ছাড়া হারাবার কিছু;
আহা! ছয় জন বাংলাদেশী বীর!

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also
Close
Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension