আন্তর্জাতিক

কিয়েভে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৬, কারফিউ ঘোষণা

ইউক্রেইনের রাজধানী কিয়েভের পোদিলিস্কি এলাকার আবাসিক ভবন ও শপিং সেন্টারে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ৬ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় রবিবার এসব হামলার ঘটনা ঘটে।

ইউক্রেইনের জরুরি সেবা বিভাগ শপিং সেন্টারে হামলার সময় তোলা ভিডিও প্রকাশ করেছে। অগ্নিনির্বাপণ কর্মীদেরকে পরে ধ্বংসস্তুপের নিচে আটকা পড়াদের উদ্ধার করতে দেখা যায়।

এদিকে কিয়েভে নতুন করে কারফিউও ঘোষণা করা হয়েছে বলে জানিয়েছে বিবিসি।

কিইভের মেয়র ভিতালি ক্লিৎসকো টেলিগ্রামে এক বার্তায় প্রত্যেককেই ঘরে থাকার অনুরোধ করেছেন। একইসঙ্গে সতর্ক সংকেত শুনলে আশ্রয়কেন্দ্রে যাওয়ার কথা বলেন তিনি।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension