
প্রবাস
স্বাধীনতা দিবসে কংগ্রেসম্যান জেফ ভ্যান ড্রিউইয়ের শুভেচ্ছা
আটলান্টিক সিটি প্রতিনিধি: যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের প্রভাবশালী সদস্য কংগ্রেসম্যান জেফ ভ্যান ড্রিউ আগামী ২৬ মার্চ বাংলাদেশের স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে বাংলাদেশি আমেরিকানদের তাঁর আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন।
সম্প্রতি ডেমোক্র্যাট দলীয় নেতা ও আটলান্টিক সিটি স্কুল বোর্ড সদস্য সুব্রত চৌধুরীকে পাঠানো এক প্রোক্লেমেশনে কংগ্রেসম্যান জেফ ভ্যান ড্রিউ শুভেচ্ছা জানান।
নিউজারসি রাজ্যের দ্বিতীয় কংগ্রেসনাল জেলার কংগ্রেসম্যান জেফ ভ্যান ড্রিউ বহুজাতিক সমাজ বিনির্মাণে বাংলাদেশি আমেরিকানদের ভূমিকার ভূয়সী প্রশংসা করেন।
তিনি বাংলাদেশি আমেরিকানদের অব্যাহত অগ্রগতি, সুখ ও সমৃদ্ধি কামনা করেন।



