আন্তর্জাতিক

কুয়েতে রাজনৈতিক অস্থিতিশীলতা, পার্লামেন্ট ভেঙে দিলেন আমির

কুয়েতে রাজনৈতিক অস্থিতিশীলতার জন্য পার্লামেন্ট ভেঙে দিয়েছেন দেশটির আমির শেখ মিশেল আল-আহমদ আল-সাবাহ। শুক্রবার (১০ মে) এক টেলিভিশন বক্তৃতায় পার্লামেন্ট ভেঙে দেয়ার বিষয়টি জানিয়েছেন তিনি। একই সঙ্গে সংবিধানের কিছু অনুচ্ছেদও স্থগিত করেছেন আমির। খবর আল জাজিরা।

প্রতিবেদনে বলা হয়েছে, কুয়েতের আমির শেখ মিশেল আল-আহমদ আল-সাবাহ শুক্রবার এক টেলিভিশন ভাষণে বলেছেন, তিনি পার্লামেন্ট ভেঙে দিয়েছেন। এ ছাড়া আমির কিছু সাংবিধানিক অনুচ্ছেদকে চার বছরের বেশি সময়ের জন্য স্থগিত করেছেন। এ সময়ের মধ্যে গণতান্ত্রিক প্রক্রিয়ার বিভিন্ন দিক গবেষণা করা হবে বলে জানিয়েছেন তিনি।

৮৩ বছর বয়সী আমির বলেন, গত কয়েক বছর ধরেই খারাপ অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে কুয়েত। দেশের স্তরে স্তরে দুর্নীতি ছেয়ে গেছে। নিরাপত্তা ও অর্থনৈতিক খাত থেকে শুরু করে বিচার বিভাগ পর্যন্ত এখন দুর্নীতিতে আক্রান্ত হয়েছে।

তিনি বলেন, এ অবস্থায় খুব সমস্যা হচ্ছে। সব কাজ বাধাগ্রস্ত হচ্ছে। এ পরিস্থিতি আর মেনে নেয়া যাচ্ছে না। তাছাড়া ন্যাশনাল অ্যাসেম্বলি ও মন্ত্রিপরিষদের মধ্যে বারবার বিবাদের কারণে পার্লামেন্ট ভেঙে দেয়া হয়েছে।

এপ্রিলে শেখ মিশেলের অধীনে প্রথম নির্বাচন হয়েছে। শেখ নওয়াফ আল-আহমাদ আল-জাবের আল-সাবাহর মৃত্যুর পর গত ডিসেম্বরে ক্ষমতায় আসেন তিনি। কয়েক দশক ধরে রাজনৈতিক অচলাবস্থার কারণে দেশটিতে এর আগে মন্ত্রিসভায় রদবদল এবং পার্লামেন্টও ভেঙে দেয়ার ঘটনা ঘটেছে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension