প্রধান খবরযুক্তরাষ্ট্র

গাজা যুদ্ধ ইসরাইলের ভাবমূর্তি নষ্ট করেছে: রুবিও

গাজার চলমান যুদ্ধ ইসরাইলের বৈশ্বিক ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছে বলে মন্তব্য করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।

রোববার মার্কিন টেলিভিশন চ্যানেল সিবিএসের ‘ফেস দ্য ন্যাশন’ অনুষ্ঠানে তিনি বলেন, আমরা চাই বা না চাই, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, কানাডাসহ অনেক দেশই এখন ফিলিস্তিন রাষ্ট্রের প্রতি সমর্থনের ইঙ্গিত দিচ্ছে বা প্রকাশ্যেই সমর্থন জানিয়েছে। এমনকি যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতিতেও এখন ইসরাইলকে লক্ষ্য করে সমালোচনা বাড়ছে।

রুবিও আরও বলেন, আপনি যুদ্ধকে ন্যায্য মনে করুন বা না করুন, এই সংঘাত ইসরাইলের আন্তর্জাতিক অবস্থানকে যে ক্ষতিগ্রস্ত করেছে, তা অস্বীকার করা যায় না।

সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবের ভিত্তিতে হামাস ও ইসরাইল বন্দিবিনিময়ের বিষয়ে প্রাথমিক সমঝোতায় পৌঁছেছে। এরপরপরই ইসরাইলি সেনাবাহিনী (আইডিএফ) ঘোষণা করেছে, গাজায় তারা আপাতত আক্রমণাত্মক অভিযান স্থগিত রাখবে।

রুবিও বলেন, আপনি যখন বন্দিদের মুক্তির পরিকল্পনা চূড়ান্ত করেন, তখন সবাই জানে যে বোমাবর্ষণের মধ্যেই বন্দিবিনিময় সম্ভব নয়। তাই হামলা বন্ধ করতেই হবে।

যদিও হামাস ইসরাইলি সব বন্দিকে মুক্তি দিতে সম্মত হয়েছে, তারা এখনও অস্ত্র জমা দিতে রাজি হয়নি।

অন্যদিকে, ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এখনো গাজা থেকে পূর্ণ সেনা প্রত্যাহারের প্রতিশ্রুতি দেননি।

অক্টোবর ২০২৩ থেকে শুরু হওয়া গাজা যুদ্ধ এখন পর্যন্ত ৬৭ হাজারেরও বেশি মানুষের প্রাণ কেড়েছে, যা মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক ইতিহাসে সবচেয়ে ভয়াবহ মানবিক বিপর্যয়ের একটি হিসেবে দেখা হচ্ছে।

সূত্র: আরটি

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension