
অভিমানী মেলে ধরে বারবার
দিনমনি অস্তাচলে গেলে আঁধারের বুকে-
খুঁজে নিয়ো সখা
যে তোমারে পারে ধরিতে অন্তরে।
এখানে পরাণ বাঁধা পরাণের সাথে
তোমারে ভরিয়া মন নিশ্চিন্ত নীরবে।
কাঁটারও মুকুট আছে ফুলের কি আসে যায়!
জীবন খাতার পাতায় পাতায়,
যদি সে ব্যথার পরিপূরক হয়!
পালা বদলের পালা, মিছে সব মিছে
ছবিটা ঘুরিয়ে দ্যাখো একই আছে!



