কবিতাসাহিত্য

অজ্ঞতা ও অভিজ্ঞতা

ফারজিনা মালেক

বললাম, শিখে গেছি-—
কিভাবে কলমি শাক সবুজ করে রানতে হয়।

তুমি তাচ্ছিল্যে বললা, আমেরিকা মাঠে নামলেই তৃতীয় বিশ্বযুদ্ধ। আর তুমি না!

তাইলে শোনো—
সাড়ে তিন বছরের বাচ্চাটার আঁকা দেখেছো কখনো?
খুব বুঁদ হয়ে পেন্সিল ঘুরায়ে ঘুরায়ে আঁকা স্পাইরাল?
আঁকতে আঁকতে ব্যস্ত মুখে কপালের চুল সরালো। খুব নিবিড় করে তোমার দিকে তাকালো।
চোখ ভর্তি আজন্ম কৌতুহল। সেই চোখ নিয়ে তোমাকে দেখালো সে।

তুমি হেসে বললা, কি আঁকছো এটা? গ্যালাক্সি? অক্ষরেখা?
সে আরও গাঢ় করে তাকালো তোমার দিকে। তুমি তাকে পড়তে পারছো না কেন!
তার নিজেকে অক্ষম লাগে। গুমরে যেতে যেতে বলে, তুমি বুঝো নাই?
এটা তোমার চোখের মনি, দেখো, কেমন প্যাচানো, প্যাচানো!
তুমি আয়নায় যেতে যেতে, পার হয়ে গেল দশক, চোখের দৃষ্টি ঝাপসা।
তুমি এখন চোখের মনির রঙই ঠাওর করতে পারো না, আর তার ভিতরের প্যাচানো প্যাটার্ন!
চোখ দেখে ৫২ইঞ্চি স্ক্রিনে এ্যারিয়াল বোম ডানা ঝাপটাতে ঝাপটাতে
কেমন করে পুড়ায়ে দেয় একটা গোটা শহর।
তুমি তোমার একটা জীবন কাটায়ে দাও নিজের চোখে চোখ না রেখে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also
Close
Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension