বিজ্ঞান ও প্রযুক্তি

জিমেইলে সমস্যা

বিশ্বজুড়ে জিমেইল ব্যবহারে সমস্যা দেখা দিচ্ছে বলে এর ব্যবহারকারীরা সোশ্যাল মিডিয়ায় অভিযোগ করেছেন।

অনেকে জানিয়েছেন, তারা জিমেইলে কোনও ফাইল অ্যাটাচ করতে পারছেন না, আবার অনেকে জিমেইলে লগ-ইন করতে না পারার সমস্যার কথা বলেছেন।

বৃহস্পতিবার (২০ আগস্ট) বেলা ১১টা থেকে জিমেইলে এ ধরনের সমস্যা দেখা দিয়েছে বলে জানিয়েছে জনপ্রিয় আউটেজ ট্র্যাকিং পোর্টাল ডাউন ডিটেক্টর।

ব্যবহারকারীদের কাছ থেকে এ ধরনের অভিযোগ পাওয়ার কথা এক বিবৃতিতে স্বীকার করেছে জিমেইল।

বিবৃতিতে বলা হয়, তারা এ ঘটনাটি নিয়ে তদন্ত করছে এবং শিগগিরই এ বিষয়ে বিস্তারিত তথ্য জানাবে।❐

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension