আন্তর্জাতিক

জেলেনস্কিকে হত্যার ষড়যন্ত্র, গ্রেফতার ২ কর্নেল

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিসহ দেশটির উচ্চপদস্থ কর্মকর্তাদের অপহরণ ও হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল বলে দাবি করেছে দেশটির গোয়েন্দা সংস্থা।

তবে এই ষড়যন্ত্র নস্যাৎ করে দেয়া হয়েছে এবং ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে ইউক্রেনের সরকারি সুরক্ষা বিভাগের দুই কর্নেলকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে ইউক্রেনের কর্মকর্তারা।

মঙ্গলবার (৭ মে) ইউক্রেন সরকারের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

সংবাদমাধ্যম বিবিসি জানায়, গ্রেফতার হওয়া দুজনই ইউক্রেনের নিরাপত্তা বাহিনীর কর্মকর্তা। তারা ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিসহ শীর্ষ কর্মকর্তাদের হত্যার ষড়যন্ত্র করছিলেন।

সিকিউরিটি সার্ভিস অব ইউক্রেন (এসবিইউ) সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছে, কাউন্টার ইন্টেলিজেন্স এবং এসবিইউ তদন্তকারীরা ইউক্রেনের প্রেসিডেন্ট এবং রাষ্ট্রের সর্বোচ্চ সামরিক ও রাজনৈতিক নেতাদের নির্মূল করার পরিকল্পনাকে নস্যাৎ করেছে।

গত দুই বছরের বেশি সময় ধরে রাশিয়ার সঙ্গে যুদ্ধ চলছে ইউক্রেনের। বিশ্লেষকরা বলছেন, রণক্ষেত্রে ব্যাকফুটে রয়েছে কিয়েভের সেনারা। চীনের বড় ধরনের আর্থিক সহযোগিতায় রাশিয়া নতুন করে হামলা জোরদার করেছে।

বিপরীতে ইউক্রেনের পশ্চিমা সমর্থকদের অস্ত্র সরবরাহে ধীর গতি ও দ্বিধা দেখা দিয়েছে। নির্বাচন ও অন্যত্র মনোযোগে পশ্চিমা মিত্রদের কাছ থেকে ইউক্রেনের সহযোগিতা পাওয়া অনিশ্চিত হয়ে পড়েছে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension