প্রধান খবরযুক্তরাষ্ট্র

টেক্সাসে স্কুলে বন্দুকধারীর হামলায় ‘৮ শিক্ষার্থী নিহত’

রূপসী বাংলা ডেস্ক:টেক্সাসে একটি স্কুলে বন্দুকধারীর হামলার খবর পাওয়া গেছে। এতে অন্তত ‘৮ শিক্ষার্থী নিহত’ হয়েছেন বলে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের খবরে জানা গেছে।

সান্তা ইফ হাই স্কুলের শিক্ষার্থীরা জানিয়েছেন, কিশোর হামলাকারী তাদের আর্টের শ্রেণিকক্ষে প্রবেশ করে প্রথমে এক নারী শিক্ষার্থীকে গুলি করে। এ সময় অন্যরা পালাতে দৌড় দিলে তাদেরকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালানো হয়।

এতে এক পুলিশ সদস্য আহত হওয়ার খবরও জানা গেছে। এ ঘটনায় ‘বেশ ক’জন’ হতাহতের খবর নিশ্চিত করেছে পুলিশ। তবে নির্দিষ্ট সংখ্যা জানায়নি।

ঘটনাস্থলে উপস্থিত হয়ে পুলিশ তদন্ত শুরু করেছে। হামলাকারীকে আটকের খবরও জানিয়েছে কর্তৃপক্ষ।

প্রাথমিক হামলার কারণ ও হামলাকারীর পরিচয় জানা যায়নি। আহত কয়েকজনকে হাসপাতালে পাঠানো হয়েছে।

এদিকে ঘটনার পর বিষয়টি অবগত হয়ে ‘উদ্বিগ্ন’ রয়েছেন জানিয়ে এক টুইটে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সবার মঙ্গল কামনা করেছেন।

চলতি বছর যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত অন্তত একশ’ গুলির ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ওয়েবসাইট ‘গান ভায়োলেন্স আর্কাইভ’। গত ফেব্রুয়ারিতে ফ্লোরিডায় একটি স্কুলে শিক্ষার্থীদের উপর বন্দুকধারীর নির্বিচার গুলির ঘটনায় ১৭ শিক্ষার্থী নিহত হন।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension