প্রধান খবরযুক্তরাষ্ট্র

ট্রাম্পের পুত্রবধূর সঙ্গে সৌদি যুবরাজের প্রেম!

রূপসী বাংলা ডেস্ক:কিছুদিন আগেই ডোনাল্ড ট্রাম্পের বড় ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়রের সঙ্গে বিবাহ বিচ্ছেদ হয়েছে ভেনেসা ট্রাম্পের। তাদের বিচ্ছেদের সুস্পষ্ট কারণ জানা না গেলেও এরই মধ্যে প্রকাশিত হয়েছে আরেক খবর। ট্রাম্প জুনিয়রকে বিয়ে করার আগে এক সৌদি যুবরাজের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল ভেনেসার। এমনকি তাঁরা বিয়েও করতে চেয়েছিলেন। কিন্তু ২০০১ সালের ১১ সেপ্টেম্বর টুইন টাওয়ারে সন্ত্রাসী হামলার কারণে তা সম্ভব হয়নি। সৌদি যুবরাজ নিজ দেশে ফিরে যাওয়ায় সফল পরিণয়ে পৌঁছানো সম্ভব হয়নি এই জুটির।

পেজ সিক্স জানিয়েছে, সৌদি যুবরাজ খালিদ বিন বদর বিন সুলতান আলসৌদের সঙ্গে তিন বছর প্রেম করেছেন ভেনেসা। একসঙ্গেই থাকতেন তাঁরা। বিয়ের পরিকল্পনাও ছিল। কিন্তু ৯/১১ হামলা এই পরিকল্পনাকে বাস্তবে রূপ দিতে দেয়নি। কারণ যুবরাজের বাবা বদর বিন সুলতান আলসৌদের সঙ্গে আল-কায়েদার পরোক্ষ যোগাযোগ ছিল বলে খবর প্রকাশ হয়েছিল সে সময়। সিএনএনে প্রকাশিত ওই খবরের পরই যুবরাজ ফিরে যান নিজ দেশে। ভেঙে যায় ভেনেসার আরেকটি প্রেম। যুবরাজের সঙ্গে প্রণয়ে জড়ানোর আগে ভেনেসার সঙ্গে সম্পর্ক ছিল ল্যাটিন কিং ভ্যালেন্টাইন রিভেরা ও লিওনার্দো ডি ক্যাপ্রিওর।

১৯৯৮ থেকে ২০০১ সাল পর্যন্ত যুবরাজ খালিদ বিন বদরের সঙ্গে প্রেম করেছেন ভেনেসা। এ সময় তাঁরা বেশিরভাগ সময় একসঙ্গেই থাকতেন। কিন্তু ৯/১১ হামলার পর ভেনেসাকে রেখে সৌদি আরব ফিরে যান যুবরাজ। তাঁদের মধ্যে বেশ গভীর সম্পর্ক ছিল। এমনকি বিয়ের পরিকল্পনাও ছিল তাঁদের। কিন্তু টুইন টাওয়ার হামলা এই পরিকল্পনাকে ভেস্তে দেয়।

তবে ভেনেসা ও খালিদের সম্পর্ক ভেঙে যাওয়ার সুনির্দিষ্ট কারণ সম্পর্কে জানা যায় না। ভেনেসা পরে বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছেলে ট্রাম্প জুনিয়রকে বিয়ে করেন। সে হিসেবে রাজপরিবারের মতোই একটি পরিবারে যুক্ত হয়েছেন তিনি।

তবে পেজ সিক্স বলছে, ‘যুবরাজ খালিদ ভেনেসাকে রানি হিসেবেই গণ্য করতেন। তাঁর আচরণে ভেনেসার প্রতি সমীহ ছিল স্পষ্ট। তাঁরা ছিলেন সত্যিকারের এক জুটি। দিনরাত ২৪ ঘণ্টাই তাঁদের দেখা যেত একসঙ্গে। কিন্তু ডোনাল্ড ট্রাম্প জুনিয়র ঠিক উল্টো। ভেনেসাকে তিনি অনেকটা দ্বিতীয় সারির নাগরিকের মতো বিবেচনা করেন। স্ত্রীর সঙ্গে তাঁর আচরণ বেশ কাঠখোট্টা ধরনের।’

এদিকে, ভেনেসার মতো যুবরাজ খালিদের জীবনও থেমে থাকেনি। অক্সফোর্ড থেকে স্নাতক করা খালিদ বর্তমানে জার্মানিতে সৌদি আরবের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করছেন। বিয়ে করেছেন ব্রিটিশ অভিজাত পরিবারের মেয়ে লুসি ক্যারোলিন কাথবার্টকে। লুসি নর্দাম্বারল্যান্ডের ডিউকের ভাগনি।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension