আন্তর্জাতিকযুক্তরাষ্ট্র

ট্রাম্পের সমঝোতার ইঙ্গিতে তেলের দামে পতন

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্ভাব্য সমঝোতার আভাসে বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় ধরনের ধস নেমেছে। মার্কিন প্রেসিডেন্ট -এর ইতিবাচক বার্তার পর বাজারে এই প্রভাব দেখা যায়।

শুক্রবার (১৭ এপ্রিল) আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম প্রায় ৫ শতাংশ কমেছে। বাজার সংশ্লিষ্টরা এখন দুই দেশের মধ্যে দীর্ঘমেয়াদি যুদ্ধবিরতির আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষায় রয়েছেন।

বার্তা সংস্থা এএফপি -এর প্রতিবেদন অনুযায়ী, বিনিয়োগকারীরা ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি চুক্তি বাড়ানোর সম্ভাবনা নিয়ে নতুন তথ্যের অপেক্ষায় ছিলেন।

প্রতিবেদনে বলা হয়েছে, নর্থ সি ব্রেন্ট ক্রুডের দাম ৫ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৯৪ দশমিক ৪২ ডলারে নেমে এসেছে। একইভাবে যুক্তরাষ্ট্রের বাজারে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) তেলের দাম ৫ শতাংশ কমে দাঁড়িয়েছে ব্যারেলপ্রতি ৮৯ দশমিক ৯৫ ডলারে।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ইরানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সামরিক অভিযানের পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা বেড়ে যায়। পরে পাকিস্তানের মধ্যস্থতায় ৮ এপ্রিল উভয় পক্ষ ১৪ দিনের যুদ্ধবিরতিতে সম্মত হয়।

বর্তমানে তুরস্কের আন্তালিয়া কূটনীতি ফোরামে বিশ্বনেতারা সংকট নিরসনের পথ খুঁজছেন। এই কূটনৈতিক অগ্রগতির ইতিবাচক প্রভাবই তেলের বাজারে প্রতিফলিত হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

সূত্র: দ্য টাইমস অব ইসরায়েল

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension