প্রধান খবরভারতরাজনীতি

দিনে ঝগড়া হলেও রাতে গগৈ-আজমলের মধ্যে ইলু-ইলু হয়: অমিত শাহ

রূপসী বাংলা কলকাতা ডেস্ক: লোকসভা নির্বাচন দরজায় কড়া নাড়ছে৷ তারই উত্তাপ টের পাওয়া যাচ্ছে শাসকদল থেকে বিরোধীদলের প্রচারে৷ অসমে ইতিমধ্যেই বিজেপির মিশন-১৪ শুরু হয়ে গিয়েছে৷ বৃহস্পতিবার বিজেপির সর্বভারতীয় সভাপতি অসমে একটি জনসভায় উপস্থিত হন অমিত শাহ৷

সেখানেই তিনি অসমের প্রাক্তন মুখ্যমন্ত্রী তরুণ গগৈ এবং AIUDF প্রধান বদরুদ্দিন আজমলকে নিশানা করে বলেন, তারা দিনে একের অপরের সঙ্গে ঝগড়া করেন, আর রাতে তাদের মধ্যে ইলু ইলু হয়৷ নিজের ছেলেকে জেতানোর জন্য ইদানিং আজমলের পায়ে পড়ে যাচ্ছেন তরুণ গগৈ, এমনিভাবেই এদিন কটাক্ষ করেন অমিত শাহ৷

অমিত শাহ বলেন, অসমের ১৪ টি আসনেই এজিএম, বোডোল্যান্ড পার্টি এবং বিজেপির জোট জিতবে৷ রাজ্যের উন্নয়নের জন্য মোদী সরকার ২.৯৪ লক্ষ কোটি টাকা দিয়েছেন৷ সার্জিক্যাল স্ট্রাইকের বিষয়ে বলতে গিয়ে তিনি জানান, মোদী সরকারের শাসনে দেশ নিরাপদ৷ ৭০ বছরে কংগ্রেস অসমের উন্নয়নের জন্য কিছু করেনি৷ ডঃ মনমোহন সিং অসম থেকে ২০ বছর রাজ্যসভার সাংসদ ছিলেন, কিন্তু তিনিও উন্নয়নের কাজ করেননি বলেও তোপ দাগেন তিনি৷

বিজেপি নেতা বলেন, দেশের জনগণ নরেন্দ্র মোদীকেই প্রধানমন্ত্রীর আসনে দেখতে চায়৷ আর তাই তিনি বিজেপির কর্মকর্তাদের কাছে আবেদন জানান, কংগ্রেস শুধু রাজত্ব করেছে, কোনও কাজ করেনি, তাই পদ্মশিবিরকে জেতাতে হবে৷

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension