প্রধান খবরবাংলাদেশ

দুর্গাপূজায় জঙ্গি হামলার আশঙ্কা রয়েছে : ডিএমপি কমিশনার

শারদীয় দুর্গাপূজায় জঙ্গি হামলার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ কমিশনার মোহা. শফিকুল ইসলাম। আজ বৃহস্পতিবার বেলা ৩টায় রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে সার্বিক নিরাপত্তা নিয়ে ব্রিফিংয়ে এ কথা জানিয়েছেন তিনি।

মোহা. শফিকুল ইসলাম আরও বলেন, দুর্গাপূজায় জঙ্গি হামলার আশঙ্কা রয়েছে। কারণ প্রায় ৫০ জন ছেলে ঘর ছাড়া হয়েছে। তারা তাদের বাড়িঘর ত্যাগ করেছে। তারা কোথায় ট্রেনিং করেছে আমরা জানি না। খোঁজ খবর নেওয়া হচ্ছে। সে কারণে জঙ্গি হামলার আশঙ্কা থাকায় আমরা সকল রকমের প্রস্তুতি নিয়েছি।

ডিএমপি কমিশনার বলেন, ‘সারা দেশের সকল জেলার এসপি ও পুলিশের ঊর্ধতন কর্মকর্তাদের সঙ্গে মিটিং করা হয়েছে। তাদেরও বিষয়টি জানিয়ে সতর্ক থাকতে বলা হয়েছে।’

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension