
ধর্ষণ নিয়ে ‘মজা’ করলেন পদ্মাবত অভিনেতা জিম সর্ভ, শুনে হাততালি কঙ্গনার, ধিক্কৃত সোশ্যাল মিডিয়ায়
রূপসী বাংলা ডেস্ক: ধর্ষণ নিয়ে ঠাট্টা করতে গিয়ে বিতর্কে জড়ালেন পদ্মাবত ছবিতে মালিক কাফুর সাজা অভিনেতা জিম সর্ভ। অনলাইনে একটি ভিডিও ছড়িয়ে গিয়েছে, তাতে দেখা যাচ্ছে, ধর্ষণ নিয়ে ইয়ার্কি করছেন জিম, আর তা শুনে হাসিতে ফেটে পড়ছেন পাশে দাঁড়িয়ে থাকা কঙ্গনা রানাওয়াত।
কান চলচ্চিত্র উৎসব চলাকালীন একটি পার্টিতে তাঁদের এই ভিডিও তোলা হয় বলে খবর। সেখানেই বছর তিরিশের অভিনেতা জিম ধর্ষণ নিয়ে একটি হালকা মন্তব্য করেন। তা শুনে পাশে দাঁড়িয়ে হাসতে হাসতে হাততালি দিয়ে ওঠেন কঙ্গনা রানাওয়াত।
ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। জিমের থেকে মানুষ বেশি দুষেছেন কঙ্গনাকে, প্রশ্ন তুলেছেন, এত নারীবাদী কঙ্গনা ধর্ষণ নিয়ে ঠাট্টায় হাসির কী উপাদান খুঁজে পেলেন!
Dear Jim Sarbh/ Kangana Ranaut
Rape jokes are not funny. Rape is NOT a joke. If you tell or laugh at jokes about rape you are a part of the problem. https://t.co/Pk5bSB9zCr— YellowGlassDragon (@karishmau) May 15, 2018
After Bashing #SalmanKhan #KanganaRanaut laughs on a rape joke by Jim Sarbh
These almost ppl…think it’s okay to joke n laugh about rape.We live in a society that teaches women to defend themselves from rape, instead of teaching men not to rape women n they laugh!
Shame on u! pic.twitter.com/CmH21MQaAg— Samy Gioia (@SamyGioia) May 18, 2018
যদিও জিম পরে বিবৃতি জারি করে দাবি করেছেন, তাঁর কথা ভুলভাবে ব্যাখ্যা করা হয়েছে, ধর্ষণকে কোনওভাবেই মজার মনে করেন না তিনি। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার।



