প্রবাস

নিউ ইয়র্কে শমসেরনগর হাসপাতালের তহবিল সংগ্রহে সভা

‘নিজ উদ্যোগে করি’ নামে সদ্য প্রতিষ্ঠিত সামাজিক সংগঠনের উদ্যোগে মৌলভীবাজার জেলার শমসেরনগর হাসপাতাল নির্মাণ ও পরিচালনা ব্যয় সংগ্রহ অভিযান নিউ ইয়র্কের এস্ট্রোরিয়ার এক রেস্তোরাঁয় এক সভার আয়োজন করা হয়েছে।

গত ৯ জুলাই (রবিবার) দুপুরে আয়োজিত এই সভায় নিউ ইয়র্কের বিভিন্ন সমাজসেবকরা উপস্থিত হন।

দ্য অপটিমিষ্টের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোহাম্মদ রফিকুজ্জামান চৌধুরী (রানা)-এর সভাপতিত্বে এবং জালালাবাদ এসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক জুয়েল চৌধুরীর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন রানা চৌধুরী, অধ্যক্ষ সাইফুর রহমান, কণ্ঠশিল্পী সেলিম চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা সুব্রত বিশ্বাস, সমাজসেবক শওকত আলী এবং শমসেরনগরের অধিবাসী ও ব্র্যাকের সাবেক পরিচালক ফারুক আহমদ, লেখক ইশতিয়াক রুপু এবং অন্যান্যরা। সভায় উপস্থিত সকল সম্মানিত সদস্যরা তাদের মতামত ব্যক্ত করে হাসপাতাল নির্মাণ ও প্রান্তিক জনগণের শুভ কামনা করেন।

প্রধান অতিথি ফারুক আহমদ তার বক্তব্যে বিশ্বের বিভিন্ন জনবহুল দেশে স্থাপিত হাসপাতাল পরিদর্শনের অভিজ্ঞতা বর্ণনা করে হাসপাতাল নির্মাণ ও পরিচালনায় মুল্যবান দিকনির্দেশনা ও পরামর্শ দেন। উপস্থিত অধিকাংশ সমাজসেবক আজীবন সদস্যপদ গ্রহণের মাধ্যমে হাসপাতাল তহবিলে বড় অংকের আর্থিক সহায়তা প্রদানের অঙ্গীকার করে তহবিল সংগ্রহে উল্লেখযোগ্য ভুমিকা রাখেন।

সদস্যদের মধ্যে উল্লেখযোগ্য নিউ ইয়র্কবাসীদের মধ্যে ছিলেন,নজরুল ইসলাম, আলম উদ্দিন,মোহাম্মদ ইকবাল, দেওয়ান শাহেদ চৌধুরী, আলী মোহাম্মদ আসিক, সৈয়দ এম রহমান, ফকু চৌধুরী, ইকবাল হেলাল, মোহাম্মদ শাহ চৌধুরী, ময়নু জামান চৌধুরী, মোহাম্মদ শাহজামান, এফ মেসবাউজ্জামান, শাহ মাহবুব, আহমেদুর রহমান (তিফিল), মোহাম্মদ ওয়াদুদ, তুহিন চৌধুরী, জুলকার হায়দর, মামুনুর রশীদ শিপু, এ কে এম আশরাফ উদ্দিন, ময়নুর চৌধুরী জগলু ও শাহাব চৌধুরী প্রমুখ।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension