যুক্তরাজ্যে বাংলাদেশ হাইকমিশনার আবিদা ইসলাম কমিউনিটি সংগঠনের কাজে সরকারি প্যাড ব্যবহার করেছেন
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলাম সরকারি প্যাড ব্যবহার করেছেন কমিউনিটি সংগঠনের কাজে। বাংলাদেশ সেন্টারের ‘কাউন্সিল অফ ম্যানেজমেন্ট মিটিং’এর আহ্বান করেছেন হাই কমিশনের প্যাডে। বাংলাদেশ সেন্টার একটি কমিউনিটি সংগঠন। পদাধিকার বলে এর চেয়ারম্যান হয়ে থাকেন যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার। সংগঠনের চিঠি ইস্যুতে বাংলাদেশ সেন্টারের প্যাড ব্যবহার না করে করলেন সরকারি প্যাড।
১৭ ই নভেম্বর হাইকমিশনার এবং বাংলাদেশ সেন্টারের কর্মকর্তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়েছিল। একদিন পর সেটি নিয়ে জরুরী সংবাদ সম্মেলন করলেন হাইকমিশনার আবিদা ইসলাম।
সংবাদ সম্মেলনে হাইকমিশনের প্যাড ব্যবহার নিয়ে একজন সাংবাদিক প্রশ্ন করেছিলেন। উত্তরে আবিদা ইসলাম বলেন হাইকমিশনার হয়েছেন বলেই তিনি বাংলাদেশ সেন্টারের চেয়ারম্যান। দুটির মধ্যে কন্ট্রাডিকশান (অসঙ্গত) নেই। এছাড়াও বাংলাদেশ সেন্টারের প্যাডে লিখবেন এমন সহযোগিতা করার মতো কেউ ছিলো না বলেও মন্তব্য করেন তিনি।
এই বিষয়টি নিয়ে আমরা জানতে চেয়েছিলাম সিনিয়র সাংবাদিক, জনমত এর স্পেশাল কন্ট্রিবিউটর, ম্যাক্স মিডিয়া লন্ডনের এডিটর এবং লন্ডন বাংলা প্রেস ক্লাবের সাবেক জেনারেল সেক্রেটারি মুহাম্মদ আব্দুস সাত্তার এর কাছে, তিনি বলেন, হাইকমিশনারের পজিশন হচ্ছে রাষ্ট্রীয়। বাংলাদেশ সেন্টার হচ্ছে একটি কমিউনিটি সংগঠন। পদাধিকার বলে তিনি চেয়ারপারসন হলেও রাষ্ট্রীয় বা সরকারি প্যাড কমিউনিটি সংগঠনের চিঠি ইস্যু তে ব্যবহার করতে পারেন না।
সূত্র: স্যোশাল মিডিয়া/২এ



