প্রধান খবরপ্রবাসযুক্তরাষ্ট্র

নিউইয়র্কে দুই দিনে করোনাভাইরাসে ১০ বাংলাদেশী মারা গেছেন

যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে আক্রান্ত এবং মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে। মৃতের সংখ্যা ইতোমধ্যে ২ হাজার ৫০০ ছাড়িয়েছে । যুক্তরাষ্ট্র জুড়ে আক্রান্তের সংখ্যা এখন প্রায় দেড় লাখের কাছাকাছি। গেল দু দিনে আবার নতুন করে সিটিতে আরও ১০ বাংলাদেশী-আমেরিকান মারা গেছেন। পুরো নিউ ইয়র্ক জুড়ে আতংক আর থমথমে অবস্থা বিরাজ করছে বলে নিউ ইয়র্ক প্রতিনিধি কানু দত্ত।

করোনা আতংকে ফাঁকা হয়ে যাওয়া নিউ ইয়র্কের রাজপথে এখন ফায়ার সার্ভিস আর অ্যাম্বুলেন্সের শব্দ কেবল। জানা গেছে, প্রচুর সংখ্যক প্রবাসী বাংলাদেশি করোনায় আক্রান্ত এবং যার মাঝে বিপুলসংখ্যক বাংলাদেশির বসতি করোনা আক্রান্ত এলাকা, জ্যাকসনহাইটস, উডসাইড,রুজভেল্ট, জ্যামাইকা, ব্রুকলীনের চার্চ ম্যাকডোনাল্ড,ব্রঙ্কসের পার্কচেস্টারে। বাঙালি অধ্যুষিত জ্যাকসন হাইটসের পাশের এলম্‌হার্স্ট হাসপাতালেই একদিনে মারা গেছে ১৫ জন ।

অন্যান্য হাসপাতালেও প্রতিনিয়তই আসছে মৃত্যুর খবর । ভেন্টিলেশন সামগ্রী, ডাক্তার, নার্স আর নতুন রোগীর জন্যে আসন সংকট প্রকট হয়ে উঠেছে। বাংলাদেশি ডাক্তাররা সেবার পাশাপাশি প্রবাসীদের সচেতন করতেও কাজ করছেন ।

গত দুদিনে নিউ ইয়র্কে ১০ বাংলাদেশি আমেরিকানের মৃত্যুর খবর নিশ্চিত করেছে স্থানীয় কর্তৃপক্ষ। এ নিয়ে মোট ২৪ জন প্রবাসী বাংলাদেশি মারা গেলেন। ।

করোনা আক্রান্ত হবার ভয় আর সরকারি বিধিনিষেধে স্থবির হয়ে আছে নিউ ইয়র্কের ব্যবসা-বাণিজ্য আর জনজীবন। গ্রোসারী শপ থেকে শুরু করে সব ধরণের ব্যবসা প্রায় বন্ধ । জরুরী প্রয়োজনে কেবলমাত্র দোকানে আসছেন ক্রেতারা ।

যুক্তরাষ্ট্র সরকার, নিউ ইয়র্ক সিটি কপোরেশন, স্বাস্থ্য বিভাগ বিভিন্ন উদ্যোগ নিয়েও মৃত্যুর মিাছিল থামাতে পারছে না নিউ ইয়র্কে । বহু ভাষাভাষির মানুষের সঙ্গে চরম উদ্বেগ আর উৎকন্ঠায় দিন কাটাচ্ছে প্রবাসী বাংলাদেশীরাও । ♦

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension