আন্তর্জাতিকপ্রধান খবরযুক্তরাষ্ট্র

নির্বাচন দুর্নীতি’র অভিযোগ খারিজে’র পরই মুখ খুললেন ট্রাম্প

রূপসী বাংলা আন্তর্জাতিক ডেস্ক: ভোটে দুর্নীতির অভিযোগ ছিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে৷ তবে সেই অভিযোগ থেকে মুক্ত তিনি৷ তারপরই মুখ খুলেছেন মার্কিন প্রেসিডেন্ট৷

ট্রাম্প বলেছেন, ‘‘এটা অত্যন্ত লজ্জার যে দেশের প্রসিডেন্টকে এই ধরণের ভায়াবহ অবস্থার মধ্যে দিয়ে যেতে হয়েছে৷ আমেরিকার ভাবমূর্তি এতে উজ্জ্বল হয়নি৷’’

২০১৬’র ৪৫তম মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনকে ঘিরে বিতর্ক দানা বাঁধে৷ অভিযোগ ওঠে রাশিয়া মার্কিন নির্বাচনতে প্রভাবিত করেছিল৷ অভিযোগ যাচাই করতে ২০১৭ সালের মে মাসে আইনজীবী রবার্ট মুলারকে নিয়োগ করা হয়। সম্প্রতি অ্যাটর্নি জেনারেল উইলিয়াম বারের কাছে মুলারের তদন্ত রিপোর্ট জমা পড়ে। সেই রিপোর্ট থেকে মূল অংশ রবিবার মার্কিন পার্লামেন্টে পেশ করা হয়েছে।

মুলারের রিপোর্ট নির্যাসে বলা হয়েছে ২০১৬-তে প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার সঙ্গে মিলে চক্রান্তের কোনও প্রমাণ ট্রাম্পের বিরুদ্ধে পাওয়া যায়নি৷ ফলে অভিযোগ ভিত্তিহীন৷ মুক্তি পেলেন মার্কিন প্রেসিডেন্ট।

বিশ্বের বৃহৎ গণতন্ত্রের দেশেই নির্বাচনে কারচুপির অভিযোগ৷ গোটা দুনিয়ায় যা চর্চার বিষয় হয়ে দাঁড়ায়৷ পরে বিশেষ তদন্তকারীতে তদন্তে বাঁদা দেওয়ারও অভিযোগ ছিল মার্কিন প্রেসিডেন্টের বিরুদ্ধে৷ তবে তার প্রতিফলন রিপোর্টে নেই৷ রিপাবলিকানরা এই তদন্ত রিপোর্টকে স্বাগত জানিয়েছেন৷

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension