কবিতাসাহিত্য

পালাবার পথ

সোহান মেহরান


হাতের তুড়ি বোমের আওয়াজ, চোখের দৃষ্টি তির,
ভেদ করে যাক ষড়যন্ত্রের নীলনকশার ভিড়।
পতিত বুকে জয়ের আবাদ ভয় অবসান হোক,
রাজপথে বোন সাধনার বীজ ফলবে মারাত্মক।

নাটকবাজের ফটক ভেঙে গলায় জুতোর হার,
অপরাধের পাহাড় গড়ে কে পেতে চায় পার?
চেতনা যার উর্ধমুখী সংশয় নেই লেশ,
নিয়মনীতি দুই পায়ে তার দলানো অভ্যেস।

এই যে কতক সেবক দেখ, সত্যি ওরা জাল,
মুখোশধারী সেজে আছে যুগের নন্দলাল।
আল্লাহ আছেন রুখতে তাহার সব পালাবার পথ,
খাবে হোঁচট হর কদমে আসবে মুসিবত।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also
Close
Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension