বিনোদন

প্রথার তোয়াক্কা না করে দীপিকার বাড়িতেই শিফট করছেন রণভীর

রূপসী বাংলা বিনোদন ডেস্ক: ইতালির লেক কোমোতে ফেয়ারি টেল ওয়েডিং৷ আজও সকলের চোখে ভাসছে দীপিকা-রনভীরের বিয়ের সেই প্রতিটি ছবি৷ বিয়ে থেকে রিসেপশন, সবেতেই যেন আভিজাত্যের ছোঁয়া৷ বিয়ের সময় যেভাবে সংবাদ শিরোনামে তাঁরা ছিলেন, একই ভাবে বিয়ের পরও হেডলাইন তৈরি করছেন নবদম্পতি৷

বিয়ের পর দীপিকার সারনেম না বদলানোর খবরে শোরগোল পড়েছিল নেটদুনিয়ায়৷ অনেকে দীপিকার এই সিদ্ধান্তে খুশি হলেও একাংশ মানুষ আবার নাক শিঁটকিয়েছিল৷ এই সিদ্ধান্ত কেবল তাঁর একার নয়, রনভীরেরও৷

তিনিও চান না দীপিকা তাঁর পদবি বদলাক৷ কারণ তাঁর পরিচয় এই পাডুকোন পদবীর উপরই নির্ভর করছে৷ রনভীরের পদবী নিক বা না নিক তাতে তাঁদের ভালবাসা অটুট থাকবে বলেই দাবি করেছেন রনভীর৷

তবে শোনা গিয়েছিল তিনি নাকি তাঁর পদবি বদলে পাডুকোন রাখতে পারেন৷ বিশ্বের সেরা স্বামী হওয়ার এটাই নাকি প্রথম পদক্ষেপ৷ প্রথম পদক্ষেপের পাশাপাশি আরও সিরিয়াস সিদ্ধান্ত নিয়ে বসেছেন অভিনেতা৷

জানা যাচ্ছে দীপিকাকে বিয়ের পর তাঁর বাড়িতেই রাখবেন৷ অর্থাৎ নিজে দীপিকার সঙ্গে দীপিকার বাড়িতে থাকবেন৷ চিরকাল ধের চলে আসা এই প্রথাকে ভাঙতে চান রনভীর৷ তাঁদের ঘনিষ্ঠ সূত্রের দাবি, দীপিকার সঙ্গে নাকি মুভ ইন করে গিয়েছেন নায়িকার বাড়িতে৷

গত বছর দীপিকা যে বাড়িতে থাকেন৷ সেই বিল্ডিংয়ের টপ ফ্লোরে আগুন লেগেছিল৷ তাতে দীপিকার ফ্ল্যাটের খানিক ক্ষতি হয়েছিল৷ পরে চটজলদি সেই ফ্ল্যাটের রেনোভেশনও করা হয়৷ দ্রুত রেনোভেট করানোর আরেকটা কারণ ছিল রনভীরের তাঁর বাড়িতে শিফ্ট করা ৷

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension