খেলা

চাহাল টিভিতে এসে জোড়া মাথার রহস্য ফাঁস নতুন অতিথির

রূপসী বাংলা স্পোর্টস ডেস্ক : ‘Sixer চাহাল’৷ মেলবোর্ন শুক্রবার ছয় উইকেট তুলে নিয়ে অজি ব্যাটিংয়ের ভিত নাড়িয়ে দিয়েছিলেন৷ ড্রেসিংরুমে এখন তাঁকে ডাকা হচ্ছে ‘Sixer চাহাল’ বলে৷ সেই চাহালের অভিনব ‘চাহাল টিভি’তে স্বাগত এবার কেদার যাদব৷

সম্প্রতি দলের গেমচেঞ্জারদের সঙ্গে চ্যাট শো মেতে ওঠেন চাহাল৷ ভারতীয় লেগস্পিনার নিজেই এই শো’য়ের নাম দিয়েছেন চাহাল টিভি৷ অতীতের দুটি এপিসোডে অতিথি ছিলেন দলের অধিনায়ক বিরাট কোহলি সহঅধিনায়ক রোহিত শর্মা৷ দুই এপিসোড ভাইরাল হওয়ার পর এবার চাহাল টিভিতে স্বাগত কেদার যাদব৷

শুক্রবার সিরিজ নির্ণায়ক ম্যাচে চাপের মুহূর্তে ধোনিকে যোগ্য সংগত দিয়ে ৬১ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন কেদার৷ ইংল্যান্ডের মাটিতে হতে চলা বিশ্বকাপে কোহলির দলে ফিনিশারের ভূমিকায় একেবারে ফিট করে যাচ্ছেন ডানহাতি এই ইউটিলিটি ক্রিকেটার৷ অভিনব চ্যাট শো’য়ে সেই কেদারের মুখোমুখি এবার চাহাল৷

ভারতীয় লেগ স্পিনারের প্রশ্নবাণে কেদার বলেন, ‘সিরিজে প্রথমবার দলে সুযোগ পেয়ে নিজের সেরাটা দিতে পেরে খুশি৷ চাপের মুহূর্তে উল্টে দিকে ধোনির মতো ঠান্ডা মাথার ক্রিকেটার থাকলে ব্যাটিং করা অনেক সহজ হয়ে যায়৷’ কেদার আরও জুড়েছেন, রান তাড়া করতে নেমে ধোনির সঙ্গে পার্টনারশিপ উপভোগ করেন তিনি৷ মাহির সঙ্গে ব্যাটিং রয়াসনের প্রসংশায় কেদার আরও বলেন, ‘রান তাড়া করার সময় মনে হয় দুটি মাথা নিয়ে খেলছি৷ ধোনির তুখোড় ক্রিকেট মতিষ্কে সবকিছুই প্রতি মুহূর্তে ক্যালকুলেট হয়ে যায়৷ ব্যাটিং করার সময় কত বলে কত রান প্রয়োজন সব ধোনির ঠান্ডা মাথায় হিসেব চলে৷ কঠিন টার্গেটও তখন অনেক সহজ মনে হয়৷ রান রেট বেড়ে গেলে ফের নতুন করে হিসেবে কষে কোন বোলারকে টার্গেট করতে হবে ধোনি মুহূর্তেই অঙ্ক কষে নেয়৷’

উল্লেখ্য মেলবোর্নে অজিদের বিরুদ্ধে সিরিজের ফাইনাল ম্যাচে চতুর্থ উইকেটে ধোনির সঙ্গে ১২১ রানের পার্টনারশিপ গড়েন কেদার৷ দুই ডানহাতির এই পার্টনারশিপেই ২৩১ রান তাড়া করে সহজেই ম্যাচ জিতে নেয় মেন ইন ব্লু৷ ভারত সিরিজ জেতে ২-১ ব্যবধানে৷

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension