খেলা

প্রিমিয়ার লিগে সবচেয়ে বেশি ম্যাচ খেলা মিলনারের অবসর ঘোষণা

মুখায়ব থেকে কৈশোরের ছাপ মুছে যাওয়ার আগেই প্রিমিয়ার লিগে অভিষেক হয়েছিল জেমস মিলনারের। লিডস ইউনাইটেডের হয়ে রেকর্ড ১৬ বছর ৩৫৬ দিন বয়সে অভিষেক হওয়া মিলনার পরে তার বয়সী অনেককেই অবসর নিতে দেখেছেন।

এমনকি তার চেয়ে কম বয়সী আরো অনেকে যাত্রা পথ থামিয়ে দিলেও দৌড় থামাচ্ছিলেন না তিনি।
অবশেষে থামছেন মিলনার। অভিষেকের দিন রেকর্ড গড়া মিডফিল্ডার এবার বিদায়বেলাতেও ইতিহাসের পাতায় নাম লেখালেন। প্রিমিয়ার লিগে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড গড়ে বিদায় নিচ্ছেন তিনি।

৪০ বছর বয়সী ইংল্যান্ড মিডফিল্ডারের নামের পাশে ম্যাচ সংখ্যা ৬৫৮।

বিদায়ের ঘোষণা সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে দিয়েছেন মিলনার। ব্রাইটনের হয়ে ক্যারিয়ারের ইতি টানা মিলনার লিখেছেন, ‘প্রিমিয়ার লিগের ২৪ মৌসুম শেষে আমি অনুভব করছি খেলোয়াড়ি ক্যারিয়ারের ইতি টানার এটাই উপযুক্ত সময়। ১৬ বছর বয়সে লিডস ইউনাইটেডের হয়ে অভিষেক হয়েছিল।

তারা আমাকে বেড়ে উঠতে সহায়তা করেছে। তখন প্রিমিয়ার লিগের সর্বকনিষ্ঠ গোলদাতাও হয়েছিলাম। আমার ক্যারিয়ার এতটা দীর্ঘ হবে, তা কখনো কল্পনাও করিনি। গত বছর এমন অবস্থাও হয়েছিল ঠিকমতো পা তুলতে পারতাম না, সেখান থেকে ফিরে ৪০ বছর বয়সে ব্রাইটনের ইতিহাসে দ্বিতীয়বারের মতো ইউরোপিয়ান প্রতিযোগিতায় জায়গা করে নেওয়া দলের অংশ হতে পেরেছি।’
২০০২ সালে লিডসের হয়ে ক্যারিয়ার শুরু করেছিলেন মিলনার।

তবে ক্যারিয়ারের বেশির ভাগ সময় কাটিয়েছেন লিভারপুলের হয়ে। অলরেডদের হয়ে খেলেছেন সর্বোচ্চ ২৩০ ম্যাচ। এ ছাড়া ম্যানচেস্টার সিটি, নিউক্যাসল, অ্যাস্টন ভিলার হয়েও মাঠ মাতিয়েছেন তিনি। সবমিলিয়ে ক্যারিয়ারে গোল করেছেন ৫৬টি। অন্যদিকে ইংল্যান্ডের হয়ে প্রতিনিধিত্ব করেছেন ৬১ ম্যাচ। সবমিলিয়ে ২৪ বছরের পথচলা থামালেন মিলনার।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension