খেলা

৯৮৬ রানের সঙ্গে ছক্কা-সেঞ্চুরি, আইপিএলে রেকর্ড ভাঙার দিন

আইপিএলের ২ ম্যাচে ৭৭. ওভার ২ বলে উঠেছে ৯৮৬ রান। শনিবার (২৫ এপ্রিল) দিল্লি ক্যাপিটালস–পাঞ্জাব কিংসের ম্যাচে ৫২৯, জয়পুরে রাজস্থান রয়্যালস– সানরাইজার্স হায়দরাবাদ ম্যাচে ৪৫৭। আইপিএলের ইতিহাসে এক দিনে সর্বোচ্চ রানের রেকর্ড হয়েছে।

এর আগে আইপিএলে এক দিনে কখনই এত রান ওঠেনি। একদিনে আইপিএলে সর্বোচ্চ রান ছিল ৮৯৯ রান, ২০২৪ সালের ২৭ এপ্রিলের দুই ম্যাচে।

শুধু সর্বোচ্চ রানের রেকর্ড নয়। গতকালের দুই ম্যাচে একদিনে সর্বোচ্চ ছক্কার নতুন রেকর্ডও হয়েছে। দুই ম্যাচে মোট ছক্কা হয়েছে ৫৯টি। আগের সর্বোচ্চ ছক্কা ছিল ৫৩টি, যা দেখা গিয়েছিল ২০২৫ সালের ৪ মে ও ২৫ মে।

জয়পুরে হায়দরাবাদ পেসার প্রফুল হিঞ্জের করা ইনিংসের প্রথম ওভারে ৪টি ছক্কা হাঁকিয়েছেন রাজস্থানের ১৫ বছর বয়সী ওপেনার বৈভব সূর্যবংশী। প্রথম ওভারে ৪ ছক্কা এর আগে আইপিএলে কখনোই হয়নি। আবার রান তাড়া করতে নেমে প্রথম ওভারে ২ ছক্কা মারে হায়দরাবাদ। মানে এক ম্যাচের প্রথম ওভারে ছক্কা হয়েছে ৬টি, স্বীকৃত টি-টোয়েন্টিতেই এমন কিছু এই প্রথম।

এখানেই শেষ নয়। দিল্লি ক্যাপিটালসের লোকেশ রাহুল ৬৭ বলে অপরাজিত ১৫২ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেছেন। তার এই ইনিংসটি আইপিএলে ভারতীয়দের মধ্যে সর্বোচ্চ, সব মিলিয়ে তৃতীয় সর্বোচ্চ। ৪৭ বলে সেঞ্চুরি করেছিলেন তিনি।

তবে এমন ইনিংস খেলার পরও ম্যাচ শেষে জয়ের হাসি হাসতে পারেননি রাহুল। ২৬৬ রান তাড়া করতে নেমে প্রভসিমরান সিংয়ের ৭৬ আর অধিনায়ক শ্রেয়াস আইয়ারের অপরাজিত ৭১ রানের ইনিংসে ভর করে ৭ বল বাকি থাকতেই পাঞ্জাব ম্যাচ জিতে নেয় ৬ উইকেটে। আইপিএলে তো বটেই, স্বীকৃত টি-টোয়েন্টির ইতিহাসেই এটি সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড।

এই দিনের অন্য ম্যাচে ১৫ বলে ফিফটির পর ৩৬ বলে সেঞ্চুরি করেছেন বৈভব সূর্যবংশী। সেই সঙ্গে টি-টোয়েন্টি ইতিহাসে দ্রুততম (৪৭৩ বলে) ১০০০ রানের রেকর্ড গড়েছেন তিনি। সবচেয়ে কম বয়সে ১০০০ রানের মালিক এখন বৈভব।

এ ছাড়া মাত্র ১৫টি আইপিএল ইনিংসেই দুই সেঞ্চুরি। সব মিলিয়ে টি-টোয়েন্টিতে ২৬ ইনিংসে ৪টি সেঞ্চুরি—দুটিই দ্রুততম রেকর্ড। গত বছর ৩৫ বলে সেঞ্চুরির পর এবার ৩৬ বলে—একমাত্র ব্যাটার হিসেবে আইপিএলে ৪০ বলের কমে দুটি সেঞ্চুরিও।

এত সব রেকর্ড গড়ার পরও ম্যাচ শেষে হারের তেঁতো স্বাদ পেতে হয়েছে বৈভবকে। রাজস্থানের দেওয়া ২২৯ রানের লক্ষ্য হায়দরাবাদ ছুঁয়ে ফেলেছে ৯ বল বাকি থাকতেই। এতেই বোঝা যাচ্ছে এই দিন বোলারদের ওপর কেমন তাণ্ডব চলেছে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension