
মো. আসিফুর রহমান
ধরার বুকে নির্মল পবন
রঙ লাগিছে মনে,
প্রান যেনো জুড়িয়ে যায়
ফাগুন হাওয়ার ক্ষনে।
পাতা ঝরে প্রকৃতিতে
শূন্য লাগে শুধু,
বাগানগুলো ফাঁকা যেন
মরুভূমির ধুধু।
আম বাগানে আমের মুকুল
ফুটছে কতই বনে,
কোকিল পাখি ডাকছে সুরে
প্রতি ক্ষনে ক্ষনে।
কৃষ্ণচূড়ার ডালে ডালে
লাল টুকটুকে ফুল,
শিমুল, পলাশ একই সাথে
রঙিন করছে কূল।
ফাগুন মাসে ফুলের বাহার
ফুটে রক্ত জবা,
পাখিগুলোর শ্রবণশালায়
মিষ্টি সুরের সভা।



