ছড়াসাহিত্য

বর্ষার সুখ দুঃখ

ইলিয়াছ হোসেন


বর্ষাকালে মুষলধারায়
বৃষ্টি যখন ঝরে,
বৃষ্টির ছোঁয়ায় দেহ মনে
স্বস্তি বিরাজ করে।

আম কাঁঠালে প্রতি ঘরে
সুখের সীমা নাই,
সুস্বাদু ফল খেয়ে আমরা
পরম তৃপ্তি পাই।

জুঁই কামিনী কেয়া ফুলে
সুবাস ছড়ায় বনে,
সাদা হলদে কদম ফুলে
ডাকে আপন মনে।

বর্ষায় অতি বৃষ্টি আবার
বন্যাতে রূপ নেয়,
বসতবাড়ি খেতের ফসল
ধ্বংস করে দেয়।

বন্যার এমন দুর্গতিতে
অপার দুঃখ হয়,
গৃহহীন ফসলহীন জীবন
আদৌ কাম্য নয়।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also
Close
Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension