ভারত

বাংলাদেশের প্রসঙ্গ তুলে চীনকে মোদির কটাক্ষ

জাতিসংঘের বৈঠকে বাংলাদেশের প্রসঙ্গ তুললেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই প্রসঙ্গ তুলে নাম না করে চীনকে আক্রমণ করেন তিনি।

সোমবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে সভাপতিত্ব করেন মোদি। এই প্রথম কোনো ভারতীয় প্রধানমন্ত্রী নিরপত্তা পরিষদের বৈঠকের সভাপতির দায়িত্ব সামলালেন। করোনাকালের বৈঠক বলে তা ভার্চুয়ালি হয়েছে। খবর ডয়েচে ভেলের।

ওই বৈঠকে যোগ দিয়েছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন, যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র সচিব অ্যান্টনি ব্লিংকেন, ভিয়েতনামের প্রধানমন্ত্রী ফাম মিন চিনসহ অন্য দেশের নেতারা। সেখানেই মোদি টেনে আনেন সমুদ্রপথে বাণিজ্যের কথা। সে প্রসঙ্গেই তিনি বাংলাদেশের প্রসঙ্গ টানেন।

মোদি বলেছেন, আলোচনা করে, মতৈক্যের ভিত্তিতে বাংলাদেশের সঙ্গে জলসীমা সংক্রান্ত বিরোধ মিটিয়ে নিয়েছে ভারত। তার মতে, আলোচনার মাধ্যমেই আন্তর্জাতিক সমুদ্রপথে বাণিজ্যের বাধা দূর করতে হবে। বিরোধ মেটাতে হবে। তাহলেই আন্তর্জাতিক সমৃদ্ধি আসবে।

মোদি একবারও চীনের নাম করেননি। কিন্তু তার এই মন্তব্যের লক্ষ্য যে চীন এবং দক্ষিণ চীন সাগরে বেজিংয়ের আধিপত্য বিস্তারের চেষ্টা নিয়ে বিরোধ, তা বুঝতে অসুবিধা হয় না। জাপান, ভিয়েতনাম ও তাইওয়ানসহ অনেক দেশের সঙ্গেই চীনের এই নিয়ে বিরোধ দেখা দিয়েছে।

গত মে মাসে জাতিসংঘের বৈঠক হয়েছিল চীনের সভাপতিত্বে। তখন ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর প্রকৃত নিয়ন্ত্রণরেখায় উত্তেজনা নিয়ে সোচ্চার হয়েছিলেন।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension