
শ্যামল বণিক অঞ্জন
শিল্পায়নের নাগরিক বাতাসে আজ
ছড়িয়ে পড়েছে বিষবাষ্প,
যান্ত্রিক সভ্যতায় বাসা বেঁধেছে নীরব ঘাতকের দল!
মনোক্সাইড, নাইট্রোজেন, ডাই-অক্সাইডের সুক্ষ্ম
কণাগুলো ঝাঁঝরা করে দিছে প্রতিনিয়ত এই হৃদপিণ্ডটাকে!
সর্বাত্নক বৈশ্বক যুদ্ধের দামামায় আজ-
বাতাসে মিশে গেছে বারুদের রেট্রোনাম,
গলিত লাশের দুর্গন্ধ আর লক্ষ কোটি মানুষের করুণ
আর্তনাদে ভারী হচ্ছে বাতাস প্রতিদিন!
কিছু অভিলাষী কালো হাতের ছত্রছায়ায়
উজাড় হচ্ছে সবুজ বনাঞ্চল,পাখিদের বসতি!
বিষাক্ত বাতাসে একটু একটু করে যেন
বিকল হতে চলছে হৃদপিণ্ডটা!



