যুক্তরাষ্ট্র

ভারতে নির্মাণাধীন রেল সেতু ধসে ১৭ জনের প্রাণহানি

ভারতের মিজোরামে একটি নির্মাণাধীন রেল সেতু ভেঙে পড়ে অন্তত ১৭ জন শ্রমিক নিহত হয়েছেন। বুধবার সেতুটি ভেঙ্গে পড়ে বলে এক প্রতিবেদনে জানিয়েছে এনডিটিভি।

কর্মকর্তারা জানিয়েছেন, ঘটনাস্থলে আরও অনেকে আটকা পড়েছে বলে আশঙ্কা করা হচ্ছে এবং তাদের উদ্ধারের চেষ্টা চলছে। সেতু যখন ভেঙে পড়ে তখন সেখানে প্রায় ৩৫ থেকে ৪০ জন নির্মাণ শ্রমিক ছিল।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই ঘটনার জন্য ক্ষোভ প্রকাশ করেছেন এবং দুর্ঘটনায় নিহতদের প্রত্যেককে ২ লাখ এবং আহতদের জন্য ৫০ হাজার রুপি ক্ষতিপূরণ ঘোষণা করেছেন। দুর্ঘটনাস্থলে উদ্ধার অভিযান চলছে বলে মিজোরামের মুখ্যমন্ত্রী জোরামথাঙ্গা জানিয়েছেন।

দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, তিনি মিজোরামের গভর্নর হরি বাবু কামভামপতি এবং মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন। তিনি তাদের সম্ভাব্য সব ধরনের সহায়তার আশ্বাসও দিয়েছেন।

উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের প্রধান জনসংযোগ আধিকারিক সব্যসাচী দে বলেন, রেলওয়ে কর্মকর্তাদের একটি দল ঘটনাস্থলে পৌঁছেছে এবং জোনের ঊর্ধ্বতন কর্মকর্তারাও ঘটনাস্থল পরিদর্শন করবেন।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension