কবিতাসাহিত্য

মা-বাবা

শাহ্‌ জে. চৌধুরী


দোষ পাবে তো সব কিছুতেই
বস্তুতে আর স্বজনে
দোষ নেই তো বাবামায়ের
জানে সেটা ক’জনে?

মা-যে পারে সন্তানের দুখ
নিজের করে নিতে
সব ভালোতে ছেলেমেয়ের
নিত্য নামে দেখতে।

সে মায়েরে কষ্ট না দাও
না দাও বাপকে মোটে
মা ও বাবার মন মননে
ছেলেমেয়েটা ফোটে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also
Close
Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension