যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রে ইসলামিক সেন্টারে আগুন দেওয়ায় ১৬ বছর জেল

যুক্তরাষ্ট্রের মিসৌরি অঙ্গরাজ্যে জন প্রফিট নামে এক ব্যক্তি একটি ইসলামিক সেন্টারে আগুন দেওয়ার কথা স্বীকার করায় তাকে ১৬ বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির বিচার বিভাগ। আজ রবিবার (আগস্ট ০৬) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদুলু এজেন্সি।

প্রতিবেদনে আরও বলা হয়, ২০২০ সালের ১২ ডিসেম্বর রমজান মাসের প্রথম দিন মিসৌরির একটি ইসলামিক সেন্টারে আগুন চেষ্টা করেছিলেন ৪৪ বছর বয়সী জন প্রফিট। আগুন লাগার ফলে ওই ইসলামিক সেন্টারের সামনের প্রবেশপথ এবং দ্বিতীয় তলায় যথেষ্ট ক্ষতি হয়।

গত বুধবার দেওয়া এক বিবৃতিতে বলা হয়, জন প্রফিটকে তিন বছরের তত্ত্বাবধানে মুক্তি দেওয়া হয়েছে। এছাড়া ক্ষতিপূরণ হিসেবে সাড়ে ৫ লাখ ডলারের বেশি জরিমানা করা হয়েছে।

সিভিল রাইটস বিভাগের এক আইনজীবী বলেন, যুক্তরাষ্ট্রে মসজিদে হামলার অর্থ হচ্ছে বিশ্বাসী ব্যক্তিদের ওপর হামলা। এটি ধর্ম পালনের মৌলিক অধিকার ক্ষুণ্ণ করে।

রাজ্যের একজন অ্যাটর্নি বলেন, জন প্রফিট মিসৌরি এবং অন্যান্য জায়গায় ইসলামী প্রতিষ্ঠানে তিনবার হামলা চালিয়েছেন। তাকে উল্লেখযোগ্য কারাদণ্ড দেওয়া হয়েছে, যা মুসলিম সম্প্রদায়কে দীর্ঘ সময়ের জন্য নিপীড়ন থেকে রক্ষা করবে।

এফবিআইয়ের এক এজেন্ট বলেন, জন প্রফিট একটি ধর্মীয় স্থাপনা ধ্বংস করেছেন। কিন্তু তিনি ধর্মীয় স্বাধীনতার সাংবিধানিক অধিকার কেড়ে নিতে পারেননি।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension