প্রবাস

যুক্তরাষ্ট্রের নিউজার্সিতে বসবাসরত বাংলাদেশীদের সন্মানে কাউন্সিলম্যান শাহীন খালিকের উদ্যেগে ইফতার ও দোয়া মাহফিল

হাকিকুল ইসলাম খোকন যুক্তরাষ্ট্র প্রতিনিধি: যুক্তরাষ্ট্রের নিউজার্সি অঙ্গরাজ্যের ৩য় বৃহত্তম সিটি প্যাটারসনের ২ নম্বর ওয়ার্ডের  কাউন্সিলম্যান বাংলাদেশী-বংশোদ্ভুত শাহীন খালিক‘-এর উদ্যেগে  নিউজার্সিতে বসবাসরত বাংলাদেশীদের সন্মানে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গত ১৯ মে শনিবার সিটির প্রিকনেস এভিনিউতে অবস্থিত  জন এফ. কেনেডি হাই স্কুলের ক্যাফেটেরিয়ায়  আয়োজিত  ওই ইফতার ও দোয়া মাহফিল নিউজার্সি প্রবাসী বাংলাদেশীদের বিভিন্ন রাজনৈতিক,সামাজিকসাংস্কৃতিক আঞ্চলিকধর্মীয়সাংবাদিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দসহ প্রায় ৮ শতাধিক প্রবাসী বাংলাদেশী উপস্থিত ছিলেন।
 
 ইফতার ও দোয়া মাহফিলের পূর্বে কাউন্সিলম্যান শাহীন খালিক  সিটি অব প্যাটারসনের নব নির্বাচিত মেয়র আন্দ্রে সাঈদ ফ্রি হোল্ডার জন বার্টলেটকাউন্সিল ওম্যান এ্যাট লার্জ মারিটজা ডাভিলা, ও  লিসা মিমসহ সিটির অন্যান্য কর্মকর্তাদেরকে সাথে নিয়ে উপস্থিত কমিউনিটির বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দসহ সকল বাংলাদেশীদের সঙ্গে কুশল বিনিময় করেন।। 

 

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension