প্রধান খবরযুক্তরাষ্ট্র

ইরানের বিরুদ্ধে ইতিহাসের সবচেয়ে কঠোর অবরোধের হুমকি

রূপসী বাংলা ডেস্ক:ইরানের ওপর ইতিহাসের সবচেয়ে কঠোর অবরোধের হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের নতুন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। খবর আল জাজিরার।

২০১৫ সালে ইরান ও বিশ্বের প্রভাবশালী ছয় জাতিগোষ্ঠীর মধ্যে স্বাক্ষর হওয়া পরমাণু সমঝোতা থেকে যুক্তরাষ্ট্র বেরিয়ে যাওয়ার কয়েক দিনের মধ্যে তিনি এ হুমকি দিলেন।

তিনি বলেন, ইরান যদি তার কার্যক্রমে কোনো পরিবর্তন না আনে তাহলে অপ্রতিরোধ্য অর্থনৈতিক অবরোধ আরোপ করা হবে।

ট্রাম্প প্রশাসন কর্তৃক যাচাই-বাছাই করার পর নতুন পরমাণু চুক্তির প্রস্তাব করা হবে জানিয়েছে তিনি বলেন, নতুন চুক্তিতে ইরানের চাহিদা পূরণ করা হবে। কিন্তু ইরানকে অবশ্যই ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করতে হবে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension