
অদ্ভুত এক আঁধারের জটিলতা,
তোমার বুকের ভেতর।
কার্তিকের হিম কুয়াশায়,
রাতচরা উষ্ণতা খোঁজে মোহনায় ।
ঠোঁটে তার আকন্ঠ পিপাসা,
শিশিরে শব্দের ঠিকানা
লক্ষ্যভেদি বান হয়ে ভেজায় তন্ত্রকে
কে আঁকে জয়টিকা কামনার ভালে!
জটিল মনের মাঝে প্রেরণারা স্বচ্ছতা হারায়
প্রতারক মন সময়ের ধূর্ত দোসর,
গোলাপের পাপড়িরা ঝরে পড়ে অবেলায়
এভাবেই ভালোবাসা বেঁচে থাকে
পরিযায়ী পাখির ডানায়
যেখানে বেনে-বৌ চোখ মেলে
জেগেছিল বদ্ধ খাঁচায় ।
তোমার আঁখির পাতায়
হাসনাহেনার শিহরণ,
এভাবে আড়ালে থেকে
কি আনন্দ পাও মন?



