
ফারজানা ইয়াসমিন
জীবনের গল্পগুলো অসমাপ্ত পান্ডুলিপিতে সীমাবদ্ধ,
গন্তব্যহীন নিরন্তর পথ টেনে নিয়ে গেল আমাকে।
জীবনের হিসেব মেলেনি কখনো কোনো খাতায়,
শুধু জীবনের মানচিত্র জুড়ে সুখ দুঃখের জলছবি।
উড়ে চলা চঞ্চল মন বাঁধা পড়েছে রঙিন ঘুড়িতে,
সুতো ছিঁড়ে সেই দূরন্ত ঘুড়ি উড়ে চলে গেছে।
আমিও তাকে মুক্তি দিয়েছি খাঁচায় বন্দী করিনি তারে,
সেও ফিরে আসেনি নীড়ে ফেরা পাখিদের সাথে।
জীবনের খেলাঘরে আমি একাকীত্বের মাঝে বাঁচি,
সঙ্গীহীন জীবন কাটে রাত জাগানিয়া বিষন্ন সুরে।



