
ভারত
সরকারি বাংলো ফিরে পেলেন রাহুল গান্ধী
ভারতের আইনসভা এলাকায় সরকারি বাংলো ফিরে পেলেন লোকসভায় কংগ্রেসের এমপি রাহুল গান্ধী। দেশটির সুপ্রিম কোর্টের নির্দেশে গত সোমবারই তিনি পদ ফিরে পান। এবার তাঁর পুরনো সরকারি বাংলোও ফিরে পেলেন রাহুল। এমপি হওয়ার পর রাহুল গান্ধী ১২ তুঘলক লেনের বাংলো বরাদ্দ পান।
মোদি পদবি নিয়ে মন্তব্য করার দায়ে সাজাপ্রাপ্তির পরিপ্রেক্ষিতে এমপি খারিজ হওয়ার পর তাঁকে সরকারি বাংলো ছেড়ে দিতে হয়। এরপর গত এপ্রিলে তিনি সরকারি বাংলো ছেড়ে দিল্লিতে তাঁর মা সোনিয়া গান্ধীর কাছে চলে যান। সুপ্রিম কোর্টের নির্দেশে এমপি পদ ফিরে পাওয়ার পর তাঁকে সরকারি বাংলোও ফিরিয়ে দেওয়া হলো।
সূত্র: হিন্দুস্তান টাইমস



