
একটি প্রদীপ হাতে
সাঁঝের গোধূলি রাতে
ডেকেছিলে প্রিয় ইশারায় ।
পেলোব জ্যোৎস্না মাখা
তুমি প্রভাতের শুকতারা
প্রিয় এলে মোর আঙিনায়।
অবসাদের অবসান
ঘুচে গ্যাছে অভিমান
মধুরাত এমনি ফুরায়।
যাবার সময় হলো
ফিরে দেখি প্রিয়তম
চোখের কাজল ধুয়ে যায়।
তোমার সোহাগ মাখা
কলঙ্কের কালো রেখা
পরাণে পরাণ জুড়ে যায়।



